logo
প্রকাশ: ১২:২৭:০৯ AM, বৃহস্পতিবার, জানুয়ারী ৩০, ২০২০
বিয়ে সম্পর্কে ইবনুল কায়্যিমের অসাধারণ ভাবনা

ইমাম ইবনুল কায়্যিম (রহ.) বিয়ের গুরুত্ব ও ফজিলত আলোচনা করতে গিয়ে কয়েকটি দারুণ কথা বলেছেন। আলোকিত বাংলাদেশের পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো :

১. বিয়ে যদি শুধু রাসুল (সা.) কেয়ামতের দিন নিজের উম্মতকে দেখে খুশি হওয়ার কারণ হয়, তাহলে এই কারণটাই যথেষ্ট।

২. বিয়ে যদি মৃত্যুর পর নেক আমল (বিশেষভাবে নেক সন্তান) জারি থাকার কারণ হয়, তাহলে এই কারণটাই যথেষ্ট।

৩. এমন একটি বংশ যার উত্তরসূরিরা জন্মের পর আল্লাহর একত্ববাদ এবং রাসুল (সা.) এর রিসালাতের সাক্ষ্য দেবে, তবে বিয়ের মাধ্যমে এই বংশের উত্তরসূরি সৃষ্টির কারণটিই যথেষ্ট।

৪. বিয়ের মাধ্যমে গায়রে মাহরাম থেকে চোখের দৃষ্টি নিচু হয়ে যাওয়া ও লজ্জাস্থানের হেফাজত হওয়াÑ এটুকু হলে, তবে এ কারণটিই যথেষ্ট।

৫. বিয়ের মাধ্যমে কোনো নারীর ইজ্জত হেফাজত হলে সেটিই বিয়ের ফজিলত হিসেবে যথেষ্ট।

৬. স্বামী-স্ত্রী নিজেদের জৈবিক চাহিদা মেটায়, আমোদিত থাকে এবং তাদের নেকির পাল্লা ভারী হতে থাকে।

৭. বিয়ের মাধ্যমে স্বামী স্বীয় স্ত্রীর যাবতীয় ব্যয়ভার বহন করার সওয়াব পাবে, এই গুরুত্বটুকুই যথেষ্ট।

৮. ইসলাম এবং ইসলামের অনুসরণকারীর বৃদ্ধি হওয়া, আর এতে ইসলামের শত্রুরা রাগান্বিত হলে এটুকুই যথেষ্ট। 

৯. অনেক ইবাদত আছে যেসব দুনিয়াবিমুখ করে না। কিন্তু বিয়ের পর যদি বান্দা দুনিয়াবিমুখ হয়, তবে বিয়ের ফজিলত হিসেবে এটিই যথেষ্ট।

১০. বিয়ের মাধ্যমে অন্তরের ইচ্ছা বা নফসের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে দ্বীন এবং দুনিয়ার জন্য উপকারী কাজে মশগুল হওয়া সম্ভব হলে এটিই যথেষ্ট।

১১. নিজের মেয়েদের ভালো আখলাকের সঙ্গে লালন-পালন করে, তাদের বিয়ের পর বিদায়ের কষ্ট সহ্য করেছে। ফলে ওই মেয়েরা তার জন্য জাহান্নামের পথে ঢাল হয়ে যাবে, এটাই যথেষ্ট।

১২. দুটো বাচ্চা খুব অল্প বয়সে মৃত্যুবরণ করার ফলে তারা তার জান্নাতে যাওয়ার কারণ হয় বিধায় বিয়ের জন্য এ কারণটাই যথেষ্ট।

১৩. বিয়ের মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য পেলে এটিই বিয়েকে গুরুত্ববহ করার জন্য যথেষ্ট। কারণ যে তিন ব্যক্তির সমর্থন আল্লাহর জিম্মায় রয়েছে তাদের মধ্যে একজন পবিত্রতার জন্য এবং ঈমান বাঁচিয়ে রাখার জন্য নিকাহ করা ব্যক্তি। (বাদাঈ’উল ফাওয়াইদ : ৩/১৫৯)।

ভাষান্তর : ওমর ফারুক রাইহান

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]