| প্রকাশ: ০৮:৫৭:০৭ PM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
সবশেষ পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে আশানুরুপ পারফরমেন্স না হলেও আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড়সড় উন্নতি হয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের।
আইসিসির সবশেষ র্যাংকিংয়ে ৪৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে পঞ্চাশ নম্বরে আছেন তামিম। বোলিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন টাইগার পেসার আল আমিন।
পাকিস্তান সফরে প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান আর ২য় টি-টোয়েন্টিতে ৫৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন তামিম। টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে মাত্র এক উইকেট নিলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন আল আমিন। ৭৬ নম্বর থেকে ৪৭০ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন ৫১ নম্বরে।
এদিকে, নিউজিল্যান্ডে প্রথমবার তাদেরকে হোয়াইটওয়াশ করে রেটিংয়ে উন্নতি করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সিরিজে ২২৪ রান করে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২য় শীর্ষ অবস্থানে এসেছেন লোকেশ রাহুল। রোহিত শর্মা এগিয়েছেন তিন ধাপ। বিরাট কোহলি রয়েছেন ৯ নম্বরেই। সেরা দশে আছেন তিন ভারতীয় ব্যাটসম্যান। বোলিংয়ে শীর্ষেই আছেন আফগান রশিদ খান। অলরাউন্ডার র্যাংকিংয়ের টপে যথারীতি মোহাম্মদ নবী।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |