| প্রকাশ: ০৭:৪১:২৭ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২০ | |
যে কোরআন শেখে এবং শেখায় : তোমাদের মাঝে সেরা সে, যে কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। (বোখারি : ৫০২৭)।
যে সর্বোত্তম আচরণের অধিকারী : নিশ্চয়ই তোমাদের মাঝে শ্রেষ্ঠ সে, যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বোখারি : ৬০৩৫)।
যে ঋণ পরিশোধের বেলায় ভালো : তোমাদের মাঝে সর্বসেরা সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বোখারি : ২৩০৫)।
যার কাছে কল্যাণ আশা করা হয় : তোমাদের মাঝে সর্বোত্তম সে, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। (জামে তিরমিজি : ২২৬৩, ২৪৩২)।
যে নিজ পরিবারের কাছে ভালো : তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ সে, যে তার পরিবারের কাছে ভালো। (ইবনে হিব্বান : ৪১৭৭)।
যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় : তোমাদের মাঝে সর্বোত্তম সে, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। (সহিহুল জামে : ৩৩১৮)।
যে সালাতে কোমল স্কন্ধ : তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ সে, যে সালাতে কোমল স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কোমল করে তাকে সুযোগ দেয়)। (সুনান আবু দাউদ : ৬৭২)।
যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো : সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়। (জামিউল আহাদিস : ১২১০১)।
যে মানবতার জন্য অধিক কল্যাণকর : সেরা মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর বা উপকারী। (সহিহুল জামে : ৩২৮৯)।
যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী : শ্রেষ্ঠ মানুষ হলো, যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবিরা প্রশ্ন করলেন, ‘সত্যবাদী মুখ বুঝা গেল; কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে?’ রাসুল (সা.) এরশাদ করেন, ‘যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাকি; যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।’ (সহিহুল জামে : ৩২৯১)।
যে তার সঙ্গীর কাছে উত্তম : ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ (জামে তিরমিজি : ১৯৪৪)।
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |