| প্রকাশ: ০২:১৩:০০ PM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২০ | |
আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। কিউইদের হারাতে পারলেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে নাম লেখাবে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।
দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমের সেনবিজ পার্কে আজ বৃহস্পতিবার দুপুরে খেলাটি শুরু হয়। নিউজিল্যান্ড সামনে বলেই স্বস্তিতে আছে টাইগার যুবারা। এই দলটিকে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই বাংলাদেশ হারিয়েছে।
বাংলাদেশে একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক ও উইকেট রক্ষক), শামিম হোসেন, তানজিম হাসান, রাকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : রাই মারিউ, ওলি হোয়াইট, নিকোলাস লিডস্টোন, জেসে টাশকফ (অধি), ব্যাকহাম গিনল, কুইন সুন্ডি (উইকেটরক্ষক), আদিত্য আশোক, জো ফিল্ড, ক্রিস্টিয়ান ক্লার্ক ও ডেভিড হ্যানকুক।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |