| প্রকাশ: ০২:০৩:১১ PM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন লাল সবুজের প্রতিনিধিরা। দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অভিষেক দাস।
আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে ফাইনালের প্রতিপক্ষ ভারত তাকিয়ে আছে তাদের পঞ্চম ট্রফির দিকে। ভারতকে হারাতে পারলেই দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখে ফিরবেন আকবর আলীরা। বাংলাদেশের এই স্বপ্নের ফাইনালে সবচেয়ে বড় বাধা হতে পারে বৃষ্টি।
পচেফস্ট্রুমের সেনবিজ পার্কে বাংলাদেশ সময় আজ রোববার দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট জানাচ্ছে, পচেফস্ট্রুমে আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি। সকাল থেকেই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, ব্জ্রপাতের শংকাও রয়েছে। তবে সন্ধ্যার দিকে ব্জ্রপাত বেশি হতে পারে। বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে ৪১ থেকে ৪৪ শতাংশ। বৃষ্টি হতে পারে ৩ মিলিমিটার থেকে ৪.৮ মিলিমিটার। তবে এখন পর্যন্ত আকাশ পরিস্কারই আছে। বৃষ্টিতে ভেসে গেলে কাল রিজার্ভ ডেতে খেলা হবে।
সর্বশেষ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। কোয়ার্টার ফাইনালে এদিন ভারতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। সবধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাতবার দেখায় ভারত জিতেছে চারবার বাংলাদেশ একবার। দুটি ম্যাচ বাতিল হয়েছে। সর্বশেষ দেখায় ২০১৯ সালের জুলাইয়ে ভারত জিতেছে দুই উইকেটে।
বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), 8 রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস
ভারত: ইয়াশবি জয়সওয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (ডব্লিউ কে), প্রিয়ম গার্গ (ক্যাপচার), সিদ্ধেশ বীর, অথর্ব অঙ্কোলেকার, রবি বিশ্বনয়, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আকাশ সিং
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |