logo
প্রকাশ: ০২:৫৭:২৮ PM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০
ভারতের ওপেনিং জুটিতে প্রথম আঘাত অভিষেকের
অনলাইন ডেস্ক

যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বল করতে নেমেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্ত শুরু করেছে। শুরুর দুই বোলার শরিফুল ইসলাম এবং তানজিম সাকিব চাপে ফেলে দেয় ভারতকে। রান তুলতে ধুঁকছিল ভারতের দুই ওপেনার জয়সালওয়াল ও দিপায়ন সাক্সেনা। তাদের জুটি ভেঙেছেন ফাইনাল ম্যাচে দলে ফেরা অভিষেক দাস।

১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৩ রান। সেমিফাইনালে সেঞ্চুরি করা জয়সাওয়াল ২৩ বলে ৩ রান করে ক্রিজে আছেন। সাক্সেনা ফিরেছেন ১৭ বলে ২ রান করে। তিনে ব্যাট করতে নেমেছেন তিলক ভার্মা।

সকালের উইকেটের আর্দ্রতার সুবিধা নিতে শুরুতে টস জিতে বল করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন যুবা অধিনায়ক আকবার আলী। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরিফুল-সাকিবরা।

ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাঁ-হাতি অফ স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাস ঢুকেছেন একাদশে। তবে ভারত অপরিবর্তিত দল নিয়ে খেলছে।

বাংলাদেশ যুব একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, অভিষেক দাস, আকবর আলি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ তামিম।

ভারত যুব একাদশ: জ্বসবী জয়সাওয়াল, দিপায়ন সাক্সেনা, তিলক ভার্মা, দারুভ জুরেল, প্রায়াম গার্গ, সিদ্বেশ বির, আর্থাবা অঙ্কলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগি, আকাশ সিং।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]