| প্রকাশ: ০৫:৪৫:৪০ PM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
ফাইনালে টস জিতে বল করতে নেমে শুরুতেই ভারতীয় যুবাদের কাঁপিয়ে দেয় বাংলাদেশ। পেস-বাউন্সে পরাস্ত করে ভারতীয় ব্যাটসম্যানদের ধসিয়ে দেন শরিফুল-সাকিবরা।
শুরুতে উইকেট তুলে নিয়ে রেকর্ড তিনবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীদের চাপে ফেলে দেয় বাংলাদেশ। এর মধ্যেই জয়সাওয়ালে বড় রানের আশা করছিল ভারত। কিন্তু শেষ দিকে ১৬ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। অলআউট করে দিয়েছে ১৭৭ রানে।
ব্যাট করতে নামা ভারত শুরুর ৭ ওভারে তুলতে পারে মাত্র ৯ রান। হারায় ১ উইকেট। ওপেনার দিপায়ন সাক্সোনা ১৭ বলে ২ রান করে আউট হন। পরে ওপেনার জয়সাওয়াল ও তিনে নামা তিলক ভার্মা ৯৪ রান যোগ করেন। ভার্মা ফেরেন ৩৮ রান করে। এরপরই ফিরে যান অধিনায়ক প্রায়াম গার্গ।
ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাঁ-হাতি অফ স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাস ঢুকেছেন একাদশে। তবে ভারত অপরিবর্তিত দল নিয়ে খেলছে।
বাংলাদেশ যুব একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, অভিষেক দাস, আকবর আলি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ তামিম।
ভারত যুব একাদশ: জ্বসবী জয়সাওয়াল, দিপায়ন সাক্সেনা, তিলক ভার্মা, দারুভ জুরেল, প্রায়াম গার্গ, সিদ্বেশ বির, আর্থাবা অঙ্কলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগি, আকাশ সিং।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |