logo
প্রকাশ: ১১:১১:৪৬ PM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০
বাংলাদেশের বিশ্বকাপ জয়ে টিএসসিতে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
অনলাইন ডেস্ক

ভারতকে তিন উইকেটে হারিয়ে জুনিয়র টাইগারদের প্রথম বারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এই জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জয়উৎসব চলছে।

রোববার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল উপলক্ষ্যে টিএসসিতে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফলে এ দিন দুপুর থেকেই টাইগার ভক্তদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায় সমগ্র টিএসসি এলাকা। আর বাংলাদেশের জুবাদের জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে জড় হতে থাকেন টিএসসি প্রঙ্গনে। কেউ বাঁশি বাজিয়ে, কেউ বাইকে করে শো-ডাউন দিয়ে অংশগ্রহন করেন বিজয় উৎসবে। যাতে বাঁধা হয়ে দাড়ায়নি কোন বয়স, শ্রেণি কিংবা পেশা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র মুঈন উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা আজকে অনেক খুশি, কারণ আমরা ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছি। এ ধরনের জয় আমাদের ক্রিকেটের ভবিষতের জন্য সুবার্তা বহন করে এবং আমরা আশা করি তাদের এই জয়ের ধারা অব্যহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আহসান প্রামানিক বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জয়ের মাধ্যমে আমাদের জুবারা প্রমাণ করেছে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এখন আর কোন অঘটনের নাম নয়। বরং তারা ভালো ক্রিকেট খেলে সব বাধা অতিক্রম করতে পারে। আমরা আশা করি জুবাদের মতো আমাদের সিনিয়র টিমও তাদের জয়ের ধারায় ফিরে আসবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]