| প্রকাশ: ১০:১৬:২৬ AM, সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২০ | |
যুব বিশ্বকাপের ফাইনালে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন অধিনায়ক আকবর আলী। তার হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ভারতকে তিন উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেন বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ, বিশেষত আমার শহরের অভিষেক দাসকে। রাকিবুল, শরীফুল, ইমন এবং দলের সকল খেলোয়ার ও কোচিং স্টাফকে অভিন্দন। আকবর তুমি দুর্দান্ত। আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। কী দুর্দান্ত অর্জন। বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য এটা সুন্দর মুহূর্ত। অনেক দূর যেতে হবে। ভবিষ্যতে সফলতার জন্য আশীর্বাদ রইলো।
টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |