logo
প্রকাশ: ০২:৫৭:০১ PM, সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২০
যুবাদের বিশ্বজয়ের পর কাঁদলেন সুজন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের উত্থান থেকে ওতপ্রোতভাব জড়িত তিনি। কখনো কর্তা হিসেবে অথবা কখনো খোদ কোচ হিসেবে। সুজন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। জাতীয় দল, এইচপি কিংবা যুবারা; সব দলের সঙ্গেই আছেন এই সুজন।

যুব বিশ্বকাপে টাইগারদের সঙ্গে সুজন দক্ষিণ আফ্রিকায় ছিলনে। কাছ থেকে দেখেছেন ১৯ বছরে ছেলেদের বিশ্বজয়ের মুহূর্ত। এই মুহূর্তের পর চোখের পানি ধরে রাখতে পারেননি, যুবারা যখন বিজয়োল্লাসে মেতেছিলেন সুজন তখন কাঁদছিলেন। পাশে থেকে কারো সান্ত্বনাও কাজে আসছিল না।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে বাংলাদেশ। ভারত আগে ব্যাটিং করে ১৭৮ রানের টার্গেট দেয়। দুর্দন্ত বোলিং করেন অভিষেক দাস, শরীফুল ও সাকিব।

টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আকবরের দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আকবর ৭৭ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন। অনবদ্য এই ইনিংসের জন্য ম্যাচসেয়ার পুরষ্কার ওঠে তার হাতে।   

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]