| প্রকাশ: ০৪:৫০:০৮ PM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
ড্রেসিং রুমে গিয়ে ‘কোপা শামসু’ গান গেয়ে নেচে উল্লাসে মেতে ওঠেন তারা। বড় স্বপ্ন ছিল মনের মধ্যে। বিশ্বকাপে যাওয়ার আগে আকবর আলির নেতৃত্বে যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দারুণ ছন্দে ছিল।
কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশ আসলেই কতটা ভালো করতে পারবে, সেই শঙ্কাও ছিল। সব শঙ্কা মাঠের পারফরম্যান্স দিয়ে উড়িয়ে দিলেন আকবররা। দেখিয়ে দিলেন, খেলতে জানলে কন্ডিশন কোনো বাধা নয়।
রোববার পচেফস্ট্রমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ে মেতেছে পুরো দেশ। বাংলাদেশি ক্রিকেটারদের উদযাপন মুগ্ধ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে।
সংস্থাটির পক্ষ থেকে সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে বলা হয়েছে, বাংলাদেশ জানে কীভাবে উদযাপন করতে হয়। আইসিসি তাদের সোশ্যাল সাইটে আরো একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে।
ড্রেসিং রুমে গিয়ে ‘কোপা শামসু’ গান গেয়ে নেচে উল্লাসে মেতে ওঠেন তারা। প্রথমে চলে গান। পরে ওই গানের সুরেই নাচতে থাকেন এবারের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। রোববার পচেফস্ট্রমে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। ১৭৮ রানের টার্গেট দেন তারা। প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়েন টাইগার যুবারা। পরে আকবরের অধিনায়কোচিত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |