| প্রকাশ: ০৫:৫৬:৪১ PM, শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২০ | |
প্রায় এক মাসের সফরে ঢাকা পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার বিকাল ৫টার দিকে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সফরে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।
১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায়ই একটি অনুশীলন ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। সেই ম্যাচের প্রতিপক্ষ বা ভেন্যু ঠিক হয়নি। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২২ তারিখ থেকে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
এই টেস্ট শেষে দুই দল চলে যাবে সিলেটে। সেখানে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির।
এরপর আবার ঢাকায় এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুটি ম্যাচই হবে দিবারাত্রির।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |