| প্রকাশ: ০৮:৩৩:১৫ PM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
আজ মিরপুর হোম অব ক্রিকেটে প্রথম দিনের অনুশীলন করেছে রোডেশিয়ানরা। ক্যাপ্টেন শন উইলিয়ামসকে ছাড়াই এবার সফরে এসেছে জিম্বাবুয়ে দল।
এক টেস্ট আর তিন ওয়ানডে খেলতে শনিবার ঢাকায় এসেছে জিম্বাবুয়ে। পারিবারিক কারণে আসেননি উইলিয়ামস। আর চোটের কারণে দলে নেই দুই সিনিয়র ক্রিকেটার কাইল জার্ভিস আর তেন্দা চাতারা।
১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রেইগ আরভিন। সোমবারও মিরপুরে অনুশীলন করবে রোডেশিয়ানরা। পরের দিন বিসিবি একাদশের সাথে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারি দল। খেলা হবে বিকেএসপিতে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |