| প্রকাশ: ১২:০৩:২৯ PM, শনিবার, এপ্রিল ১১, ২০২০ | |
দেশজুড়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্য মতে, গতকাল দেশে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আর মারা গেছেন ৬ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ২৭ জন। আর আক্রান্তের সংখ্যা সর্বমোট ৪২৪ জন।
প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের একজন নাট্যনির্মাতা। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই নির্মাতা বন্ধুর সর্দি-কাশি ও গলা ব্যথা হচ্ছিল। করোনার যে উপসর্গগুলো তা ওর মধ্যে লক্ষ্যণীয় ছিল। বিষয়টি জানার পর আমরা ওকে হাসপাতালে যোগাযোগ করার জন্য বলি। গতকালই ওকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকেলে ডাক্তারি পরীক্ষার পর করোনা পজেটিভ আসে। বর্তমানে উত্তরার একটি হাসপাতালে ও আছে। গতকালই ওর পুরো পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশনে রেখেছে। আজ পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হবে।’
ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে নির্মাতা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এস এ হক অলিক।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |