logo
প্রকাশ: ১২:৩৩:০৮ PM, সোমবার, এপ্রিল ১৩, ২০২০
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে অভিনেত্রী নুসরাতের বাবা
অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যান্য দেশের মতো গোটা ভারতজুড়েই এখন মরণঘাতি করোনাভাইরাস আতঙ্ক। তীব্র জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট এ ভাইরাসে আক্রান্ত হওয়ার মূল উপসর্গ। সেসব উপসর্গ অর্থাৎ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহানের বাবা শাহ জাহান।

এসবের পাশাপাশি নুসরাতের বাবার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। সবকিছু মিলিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের বাবা শাহ জাহানকে রাতেই ইনসুলিন দেয়া হয়েছে। আজ সোমবার তার লালারসের নমুনা পরীক্ষা করা হবে। তার পরই বোঝা যাবে, তিনি করোনায় আক্রান্ত কি না।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]