logo
প্রকাশ: ০৪:২৬:০৭ PM, সোমবার, এপ্রিল ২০, ২০২০
করোনা দুর্যোগে অসচ্ছল মানুষদের পাশে মোশাররফ করিম
বিনোদন প্রতিবেদক

এবার করোনা পরিস্থিতিতে অসচ্ছল মানুষদের পাশে এসে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মোশারফ করিমের এ সহায়তা সমন্বয় করছেন মোশাররফ করিম ফ্যান ক্লাবের কয়েকজন। আর ত্রাণ বিলি করা হচ্ছে অভিনেতার দেশব্যাপী ছড়িয়ে থাকা ভক্তদের মাধ্যমেই।

মোশাররফ করিম জানান, সারা দেশে মোশাররফ করিমের ভক্তদের মাধ্যমে তাদের নিজ এলাকায় যাদের আসলেই সহায়তার প্রয়োজন তাদের তালিকা করা হচ্ছে। সে তালিকা মোতাবেক মোশাররফ করিম ঢাকা থেকে টাকা পাঠিয়ে দিবেন। ইতোমধ্যে শুরু হয়েছে এ কার্যক্রম।
গাইবান্ধায় পৌছে গেছে মোশাররফ করিমের সহায়তা। পর্যায়ক্রমে আরও অনেক অঞ্চলেই দেয়া হবে এই সহায়তা। আপাতত চলছে তালিকা সংগ্রহ।

মোশাররফ করিম বলেন, ‌করোনার ভাইরাস আমাদের যাপিত জীবনকে আটকে দিয়েছে। আমরা সবাই ঘরবন্দি হয়ে পড়েছি। আমরা খেতে পারলেও দেশের অনেক মানুষ এই পরিস্থিতিতে খাবার পাচ্ছেন না। আমরা কেউ তো একা একা থাকতে পারবো না। সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে। তাই কিছু অসচ্ছল মানুষকে নিজের সাধ্যমত ভালো রাখার চেষ্টা করছি। আমাকে যারা ভালোবাসেন এমন ভক্তদের মাধ্যমেই সে সহায়তা পাঠাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]