logo
প্রকাশ: ১২:৪৬:০৩ PM, বুধবার, এপ্রিল ২২, ২০২০
বাবা হারালেন মিঠুন চক্রবর্তী
অনলাইন ডেস্ক

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবর শুনলেও লকডাউন চলায় শেষকৃত্যে যোগদান করতে সক্ষম নাও হতে পারেন মিঠুন। এ মুহূর্তে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন এই অভিনেতা। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। এরপরই ২১ দিনের লকডাউন শুরু হয় যার মেয়াদ পরে আরও বাড়ানো হয়। বাবার সৎকারে অংশ নিতে না পারলে মুম্বাইয়ে থাকা ছেলে মিমো তার দাদার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন।

একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তার তিন মেয়ে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]