| প্রকাশ: ০৩:১৮:৩৬ AM, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০ | |
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘হাছন রাজা’খ্যাত নায়ক হেলাল খানের বাবা মাওলানা আবদুন নুর খান (ইন্নালিল্লাহি...রাজিউন)। হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নেওয়াকালীন গত ২৫ এপ্রিল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেলাল খানের বাবা।
এর আগে নায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘আমার বাবা মাওলানা আবদুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।’
বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।
এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |