| প্রকাশ: ০১:০৭:৫৮ PM, বুধবার, এপ্রিল ২৯, ২০২০ | |
চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। আজ বুধবার সকালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।
ইরফান খান কোলন ক্যানসারে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মঙ্গলবারই অভিনেতা ইরফানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই সময় অভিনেতার মুখপাত্র জানান, ইরফান খানকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি বেঁচেই আছেন। এই খবর শুনে কিছুক্ষণের জন্য হলেও আশ্বস্ত হয়েছিলেন ইরফান ভক্তরা। তবে শেষ রক্ষা হলো না।
‘পিকু’ ছবির অন্যতম এই অভিনেতা বেশ কয়েক মাস ধরে মস্তিষ্কের টিউমারের সঙ্গে লড়াই করছিলেন। কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা শেষে মুম্বাই ফিরে আসেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এই অভিনেতা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |