| প্রকাশ: ০৩:১৭:১৫ PM, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০ | |
এবার নিলামে উঠছে নন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদির সর্বাধিক ব্যবহৃত চশমা। আজ রাত ১১টায় ফেসবুকের ‘অকশন ফর অ্যাকশন’ পেইজে লাইভের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। #HF001 এই কোড নিয়ে বিশেষ এই চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা- এমনটাই জানিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা প্রীত রেজা।
তিনি বলেন, ‘বিশেষ এই চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। রাত ১১টার লাইভে অংশ নিয়ে সর্বোচ্চ মূল্য যিনি তুলবেন, তিনিই হবেন এই চশমার গর্বিত মালিক। যেমনটা হয়েছে এর আগে সাকিব আল হাসানের ব্যাট ও তাহসানের অ্যালবামকে ঘিরে।’
প্রীত রেজা জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই নিলামে অংশ নেওয়া যাবে।
করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন ‘অকশন ফর অ্যাকশন’। এর দেখভালের দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা।
এর আগে, গত ২২ এপ্রিল প্রথম নিলামে তোলা হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট। এরপর নিলামে ওঠে সংগীতশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |