logo
প্রকাশ: ১২:৩৭:০৪ PM, মঙ্গলবার, মে ৫, ২০২০
মা হলেন কোয়েল মল্লিক
অনলাইন ডেস্ক

মাতৃত্বের স্বাদ পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ মঙ্গলবার ভোরে তার কোলজুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছেন কোয়েলের মা।

খবরে বলা হয়, আজ ভোর ৫টার দিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখে কোয়েলের সন্তান। কোয়েলের ছেলের ওজন ৩.১ কেজি হয়েছে। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে।

দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন রঞ্জিত মল্লিকও। তিনি বলেন, ‘লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই ভালো রয়েছে।’

এর আগে, চলতি বছর ফেব্রুয়ারিতে কোয়েল মল্লিক নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। স্বামী নিশপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমে খুশির সংবাদটি জানান।

সেসময় তিনি জানান, আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি।... আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।

আজ মল্লিকবাড়িতে খুশির হাওয়া। চলছে নতুন অতিথিকে বরণ করে নেওয়ার তোড়জোরও। খুব শিগগিরই ছোট্ট সদস্যের দেখা মিলবে সোশ্যাল মিডিয়ায়, আশাবাদী ভক্তরা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]