| প্রকাশ: ০৭:১৪:৪৯ PM, মঙ্গলবার, মে ৫, ২০২০ | |
পুত্র সন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার (৫ মে) ভোর ৫ টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। ভারতীয় একাধিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক।
এর আগে ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল। সে সময় এক টুইট বার্তায় মা হওয়ার খবর নিশ্চিত করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিংহ রানের সঙ্গে বিয়ে করেন কোয়েল। নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার। বিয়ে আগে দুইজনের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |