| প্রকাশ: ১০:৩৩:৪২ AM, শনিবার, মে ১৬, ২০২০ | |
একুশে পদক পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের মারা গেছেন... ফের এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল শুক্রবার বিকেল থেকেই ফেসবুকে তার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বরাবরের মতো বিব্রত তার পরিবার।
দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান বর্তমানে নিজ বাসাতেই আছেন এবং সুস্থ আছেন। এ খবর নিশ্চিত করেছেন অভিনেতার ছোট ভাই সালেহ জামান সেলিম। তিনি আক্ষেপ করে বলেন, ‘প্রতি রমজানেই ভাইয়ার (এটিএম শামসুজ্জামান) মৃত্যুর গুজব ছড়ানো হয়। এ পর্যন্ত আমার ভাইয়াকে কতবার মেরে ফেলা হলো তার হিসাব হয়ত কারও কাছেই নেই।’
জামায়াত-শিবিরের বেশকিছু গ্রুপ থেকে এটিএম শামসুজ্জামানের মৃত্যু গুজব ছড়ানো হয় বলে অভিযোগ সালেহ জামান সেলিমের। তিনি জানান, ধর্মীয় গ্রন্থ আর বই পড়ে দিন কাটছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের।
এর আগেও কয়েকবার জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু গুজব ছড়ায় ফেসবুকে। একবার বলা হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি, আরেকবার নিজ বাড়িতে। বারবারই নিজের বেঁচে থাকার খবর নিশ্চিত করতে হয়েছে এটিএম শামসুজ্জামানকে।
উল্লেখ্য, ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |