| প্রকাশ: ০১:১২:২৮ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০ | |
নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠে গভীর নলকূপের ঘর থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাংলা গ্রামের আহসান হাবিবের গভীর নলকূপের ঘরে লাশ দুটি পাওয়া যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে লোকজন মাঠে কাজ করতে গিয়ে আহসান হাবিবের গভীর নলকূপের ঘরের ভেতর দুই নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। তিনিসহ পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে ২৮ থেকে ৩০ বছর বয়সী দুই নারীর লাশ পড়েছিল। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। দুই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড, পুলিশ তা তদন্ত করে দেখছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |