logo
প্রকাশ: ০৪:৪১:৫৫ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০
নোয়াখালীতে করোনায় ১দিনে ২ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৭২ জন
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ১দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ২২ জন। এছাড়া নতুন করে ৭২ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪১ জন। 

বৃহস্পতিবার ৪ জুন সকাল ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ৩১ মে, ১ ও ২ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ৩ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬৮৫ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]