| প্রকাশ: ০৫:৩৩:২৩ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০ | |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকী গ্রামে মানসিক প্রতিবন্ধী এক যুবতী মেয়েকে ধর্ষণ করেছে মোস্তফা বকাউল (৬৫) নামে এক বৃদ্ধ। প্রায় ৫ মাস আগে ওই মেয়েকে ধর্ষণ করার পর বিষয়টি গোপন থাকে। পরবর্তীতে ওই মেয়ের শারীরিক অবস্থা বুজতে পেরে গত ২৫ মে তার মা চাঁদপুরের একটি হাসপাতালে নিয়ে গর্ভপাত করান। গর্ভপাতের বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধ মোস্তফাকে মতলব উত্তর উপজেলা থানা পুলিশ আটক করেছে।
মেয়ের মা কোহিনুর বেগম বলেন, গত প্রায় ১৫দিন আগে আমার মেয়ের শারীরিক অবস্থা দেখে চেকআপ করে বিষয়টি নিশ্চিত হই। তার পরে তাকে মানসম্মানের ভয়ে গত মাসের ২৫ তারিখ চাঁদপুর নিয়ে গর্ভপাত করে ফেলি। পবিত্র রোজার ঈদের পরে একই গ্রামের মোস্তফা আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার মেয়ে উত্তেজিত হয়ে পড়ে। তাকে জিজ্ঞাসা করলে সে মোস্তফাকে দোষী করে ঘটনার বিবরণ দেয়।
এরপর এলাকার মানুষের মধ্যে জানাজানি হয়। কোহিনুর বেগম আরও জানান, আমি গত ৫ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হই। গত ৪ বছর আগে আমার স্বামী ফারুক বেপারী মারা যান। আমার দুই মেয়ের মধ্যে রুমা নামে মেয়েটি প্রতিবন্ধী, একটি ছেলে কিডনি রোগী। এই নিয়ে আমি অসহায় অবস্থায় দিনাতিপাত করছি। আমি খুবই গরীব অসহায় মানুষ। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এদিকে অভিযুক্ত মোস্তফা বকাউলের অসংখ্য প্রতিবেশীরা জানান, সে এই প্রকৃতির লোক। প্রায়শই পাড়া প্রতিবেশী মেয়ে, সব বয়সী মহিলাদেরকে কুপ্রস্তাব দিয়ে থাকে। তাকে কেউ কিছু বললে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতো। তার সাথে কেহ তার অর্থের কারনে কিছু করার সাহস পায়না। তার বাড়ির লোকজন তাকে সব কাঝে সহযোগিতা করে। তার শাস্তি হওয়া প্রয়োজন। তার বিরুদ্বে ব্যবস্থা গ্রহন না করা হলে সে আরো বেশী করে অপকর্মে লিপ্ত হবে। তার এ ধরনের কান্ডের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি এলাকাবাসী জোর দাবী জানান।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভিকটিম ও তার মায়ের কাছ থেকে আমরা ঘটনার বিবরণ জানতে পেরেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচেছ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |