logo
প্রকাশ: ০৫:৪১:০৮ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০
সিরাজগঞ্জে করোনায় ১৭ পুলিশ সদস্যসহ আরো ৩৩ জন শনাক্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে করোনায় ওসি ও ১৬ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৯১ জন। 

নতুন আক্রান্তরা হলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসি ও তার স্ত্রী, এক এসআই’র স্ত্রীসহ ১১ জন পুলিশ সদস্য, বেলকুচি থানার ৮ পুলিশ সদস্য এবং সিরাজগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার ১১ জন, বেলকুচি ১ জন, শাহজাদপুরের ২ জন (তাদের নাম লেখা হলো না)।  

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ১৬৫ জনের সমুনা সংগ্রহ করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।  বুধবার বিকেলে ৯৪ জনের মধ্যে বেলকুচি থানার ৮ পুলিশ সদস্যসহ ১৪ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। 

এছাড়া বৃহস্পতিবার বিকেলে ৭১ জনের মধ্যে এনায়েতপুর থানার ওসি, ৮ পুলিশ সদস্য ও ২ নারীসহ ১৯ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ২ দিনে আরো ৩৩ জনের রিপোর্ট পজেটিভ আসায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। 

তবে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা বলছেন, স্বাস্থবিধি মেনে চললে এই রোগে আতংক হওয়ার কিছু নেই।  

এদিকে জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ রেজাউল করিম বলেন, করোনায় আক্রান্ত ওসিসহ ওই ২ থানার পুলিশ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের যথানিয়মে চিকিৎসা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]