logo
প্রকাশ: ০৬:৪২:২৫ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০
স্বামীর সাথে হাঁটতে গিয়ে ট্রলিচাপায় লাশ হলেন স্ত্রী
বরিশাল ব্যুরো

বরিশালের  হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে ট্রলিচাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই দুর্ঘটনায় ওই নারীর স্বামী মো: ছমির (৬০) গুরুতর আহত হয়। আহত ছমিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, বৃহস্পতিবার মো: ছমির তার স্ত্রী মারুফা বেগমকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। হরিনাথপুর বাজার সংলগ্ন সড়ক অতিক্রমকালে বেপরোয়া গতির ইট বহনকারী একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফা বেগমকে মৃত ঘোষনা করেন। ছমিরকে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পলাতক ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি অসীম কুমার।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]