logo
প্রকাশ: ০৭:১৯:৫৩ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০
নারায়ণগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল অ্যান্ড ল্যাবে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার মো. সোলায়মান মোল্লাকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১। ওই সময়ে তার কাছ থেকে ৯ জন রোগীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, রোগী দেখার কাজে ব্যবহৃত ১টি স্ট্রেথেস্কোপ, রোগী দেখার কাজে ব্যবহৃত ১টি স্পেনোমিটার, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার ও ১টি কিবোর্ড উদ্ধার করা হয়।

৩ জুন বুধবার রাতের ওই অভিযানের পরে ৪ জুন র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্ল­াহ সরকার গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মো. সোলায়মান মোল্লার বাড়ি রাজবাড়ী জেলার সদর থানাধীন গোপালপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার, কনসালট্যান্ট ও সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী দেখে আসছে।

একইভাবে ৩ জুন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল অ্যান্ড ল্যাব এ নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চেম্বারে রোগীদের প্রেসক্রিপশন দেয়া অবস্থায় র‌্যাবের আভিযানিক দল তাকে হাতেনাতে গ্রেফতার করে। র‌্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার বিএমএন্ডডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে এমবিবিএস ডাক্তারী সনদপত্র ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। সে এমবিবিএস ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার হিসেবে মা হসপিটাল এন্ড ল্যাবসহ নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারী হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। 

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোলায়মান মোল্লা ভুয়া ডাক্তার পরিচয়ে রোগী দেখার অপরাধে ইতোপূর্বে র‌্যাব-১১ কর্তৃক গত ২ জুলাই গ্রেফতার করা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]