logo
প্রকাশ: ০৭:৩৮:০৪ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০
ফুলবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ তিনজনের
গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে নিহত হয়েছে শিশু-কিশোরসহ তিন জনের। আজ বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সাথে বজ্রপাতে উপজেলার আছিম-পাটুলী ও কালাদহ ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আছিম-পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইফুদ্দিন ও স্থানীয় সাংবাদিক মতিন কাজী।

তারা জানান, বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলে এ সময় বজ্রপাতে আছিম-পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের আইয়ূব আলীর ছেলে কৃষক মোতালেব (৬০) মারা যান। এ সময় তিনি গোসল করছিলেন। 

এদিকে একই ইউনিয়নের রামনগড় গ্রামের মোফাজ্জলের হোসেনের ছেলে রবিন (১৩) বাড়ির পাশে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়।

এছাড়াও কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের আইয়ুব আলীর কিশোর ছেলে ইমরান (১৭) বাড়ির পাশের খোলা মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, বজ্রপাতে তিন জনের প্রাণহানির খবরটি শুনেছি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]