| প্রকাশ: ১০:১১:৪৪ AM, শুক্রবার, জুন ৫, ২০২০ | |
পাবনার ঈশ্বরদীতে সেভেনআপের বোতলে রাখা কীটনাশক ভুল করে পান করে রাহিমা খাতুন (৮) ও খাদিজা খাতুন (৪) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট বোন খাদিজা এবং বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বড় বোন রাহিমা মারা যায়। খাদিজা উপজেলার পৌর এলাকার অরণকোলা গ্রামের অটোরিক্সা চালক বাবু মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, মায়ের সাথে মঙ্গলবার তিন বোন খাদিজা, রাহিমা ও ঋতু খাতুন দাশুড়িয়ার আথাইল শিমুল গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। শিশুদের মামা রোকন উদ্দিন খেতের আগাছা মারার জন্য ওইদিন তার ঘরের টেবিলে একটি সেভেন আপের বোতলে কীটনাশক রেখে বাইরে যান।
এ সময় সেভেন আপের বোতল ভেবে ওই কীটনাশক গ্লাসে ঢেলে পান করে তিন বোনসহ আরও কয়েকজন শিশু। বড়রা সামান্য পান করে উটকো গন্ধের কারণে বমি করে দিলেও ছোট্ট খাদিজা ওই কীটনাশকের বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে খাদিজার এবং বৃহস্পতিবার বিকালে রাহিমার মৃত্যু হয়।
ঈশ্বরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম বলেন, স্থানীয়দের সহযোগিতায় শিশু দুটিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |