| প্রকাশ: ০৪:২৭:৪৯ PM, শুক্রবার, জুন ৫, ২০২০ | |
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ছয়শ’ ৫০ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন-এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমানসহ আওয়ামী ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শ্রীপুর উপজেলার ৬৫০টি মসজিদের ইমামদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |