| প্রকাশ: ০৪:৪৫:২৭ PM, শুক্রবার, জুন ৫, ২০২০ | |
নাটোরে খোলাবাড়িয়া এলাকায় ইটবাহী ট্রলির সাথে মোটর সাইকেলের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার পাটুল-খোলাবাড়িয়া সাবমার্সিবল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্র্যাক কর্মকর্তা পাবনা জেলার সুজানগর এলাকার আবদুল মজিদের ছেলে এবং নওগাঁর বদলগাছী উপজেলা ব্র্যাক শাখার ম্যানেজার মোস্তফা কামাল (৩৫)। মোস্তফা কামালের স্ত্রী দিপ্তি খাতুন গুরুতর আহত অবস্থায় নাটোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ব্র্যাক কর্মকর্তা মোস্তফা কামাল তার স্ত্রী দিপ্তি খাতুনকে সাথে নিয়ে পাবনার সুজানগর যাচ্ছিলেন অসুস্থ শাশুরীকে রক্ত দেয়ার জন্য। রাস্তা সংক্ষিপ্ত হবে ভেবে তিনি হালতি বিলের এই রাস্তা দিয়ে নাটোরে আসার চেষ্টা করেন। পথে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকায় পৌঁছিলে একটি ইটবাহী ট্রলির সাথে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে স্বামী স্ত্রী দুজনেই আহত হন। সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেডের একটি টিম তাদের উদ্ধার করে নাটোর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামলাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলি চালককে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |