logo
প্রকাশ: ০৪:৫৪:২৫ PM, শুক্রবার, জুন ৫, ২০২০
শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই ব্যক্তির মৃত্যু
বরিশাল ব্যুরো

বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন আগেই করোনা পজেটিভ শনাক্ত ছিলেন। অপরজনের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে একজনের এবং অপরজনের মৃত্যু হয় সকাল সাড়ে ৭টায়। 

হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিচালক ডা: বাকির বলেন, ভোর ৪ টার দিকে মারা যাওয়া পুরুষ ওই রোগীর (৪৫) বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। তিনি অসুস্থবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ রোগী করোনা পজেটিভ শনাক্ত হন। 

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে মারা যাওয়া পুরুষ ওই রোগীর (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায়। তিনিও জ্বর, সর্দি, কাশি নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুর কারন নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]