| প্রকাশ: ০৫:৩৭:১২ PM, শুক্রবার, জুন ৫, ২০২০ | |
নীলফামারীর ডোমার বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ডোমার বাসস্ট্যান্ডের সামনের সড়কে বৃষ্টিতে ভিজে ঘন্টাব্যাপি মানববন্ধন করে মুসল্লীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, মসজিদের ইমাম তৈয়বর রহমান, সেচ পাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, ধর্মীয় নেতা নুরুল ইসলাম বাবলা, সমাজ সেবক মাহমুদুল হাসান পুতুল প্রমূখ।
বক্তারা বলেন, বাসস্ট্যান্ড জামে মসজিদে স্থানীয় দোকানদারসহ আশপাশের ৪টি মহল্লার মানুষজন দীর্ঘদিন ধরে নামাজ পড়ে আসছে। কিন্তু গত দুই মাস আগে ডোমার পৌর ভূমি অফিস মসজিদের যাতায়াতের একটি সড়কে বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় কাজিপাড়া ও চান্দিনা পাড়ার মানুষজন এ মসজিদে নামাজ পড়তে আসতে সমস্যায় পড়তে হচ্ছে।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ জানান, আমরা সহকারী কমিশনারকে (ভূমি) মসজিদের যাতায়াতের সড়কটি বন্ধ না করার জন্য বার বার অনুরোধ করেছি। কিন্তু তিনি আমাদের কথা শুনেননি।
ডোমার সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন জানান, চলাচলে সমস্যা যাতে না হয় সে বিষয়টা নিয়ে আমি মসজিদ কমিটির সাথে কথা বলেছি। আশা করি সমাধান হয়ে যাবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |