logo
প্রকাশ: ১২:৪২:৪৭ PM, শনিবার, জুন ৬, ২০২০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৩ জন করোনা আক্রান্ত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচয়ে নমুনা দানকারী ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান জানান, রূপপুর প্রকল্পের পরিচয়ে পাঠানো ৩ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এরা সকলেই বাংলাদেশী। রাশিয়ানসহ কোন বিদেশী নাগরিকের পজিটিভ রিপোর্ট আসেনি বলে তিনি নিশ্চিত করেছেন। 

করোনা আক্রান্তরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বদিউল ইসলাম (৬১), রাজশাহীর চারঘাট থানার মাজাহারুল ইসলাম (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাকিবুল হোসেন (১৯)। 

ডাঃ আসমা খান আরো জানান, গত ৩ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচয়ে বিদেশী নাগরিকসহ মোট ১৩৭ জনের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়।  শুক্রবার রাত আটটার দিকে এদের রিপোর্ট পাওয়া গেছে। এই রিপোর্টে ১৩৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে বলে তিনি জানিযেছেন। 

ঈশ্বরদী থানার ওসি তদন্ত জানান, তিনজনের সাথে ফোনে যোগাযোগ হয়েছে। এরা বেশ কিছুদিন বাড়িতে থাকার পর কাজে আবার যোগ দিতে আসে। তখন তাদের নমূণা পরীক্ষার জন্য পাঠানো হয়। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছে। তারা যে করোনায় আক্রান্ত হয়েছেন, এটা এখনও জানেন না। তাদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। 

ফোনে রাকিবুল ও মাজাহারুলের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সাব-ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন। 

বেশ কিছুদিন বাড়িতে অবস্থানের পর তারা আবার রূপপুরে এলে তাদের কাজে যোগদানের আগে নমূণা পরীক্ষা করার কথা বলা হয়। এজন্যই তারা রূপপুর প্রকল্পের পরিচয়ে পরীক্ষার জন্য নমুনা জমা দেন। 

বদিউল জানান, তিনি গাড়ির একজন টেকনিশিয়ান। রূপপুরে গাড়ির কাজ করার জন্য গেলে তারা করোনা পরীক্ষার সনদ আনতে বলে। এজন্য পরীক্ষার নমুনা দিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]