logo
প্রকাশ: ০৪:৫৬:৫৪ PM, শনিবার, জুন ৬, ২০২০
হোসেনপুরে করোনায় দু’জনের মৃত্যু: স্বাস্থ্যবিধি মেনে দাফন
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে করোনার ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম স্বাস্থ্য বিধি অনুসরণ করে তাদের দাফন সম্পন্ন করেছেন।

জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নে টান সিদলা গ্রামের মোঃ মুখলেছুর রহমান (৭৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেন। 

অপরদিকে পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের জাহাঙ্গীর আলম উরফে শাজাহান (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় একই দিনে মৃত্যুবরণ করেছেন। 

আজ শনিবার (৬ জুন) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য বিধি অনুসরণ করে হোসেনপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম এ জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলার ইসলামী ফাউন্ডেশান কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, হোসেনপুর থানার পুলিশের সদস্যরা প্রমুখ।   

উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টান সিদলা গ্রামের মোঃ মুখলেছুর রহমান ঢাকার মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ও পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের জাহাঙ্গীর আলম ( শাজাহান) ঢাকার সম্মিলিত সামরিক হসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম দু’জনের দাফন সম্পন্ন করেছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]