logo
প্রকাশ: ০৫:১৯:৩১ PM, শনিবার, জুন ৬, ২০২০
অষ্টগ্রামে ১৮ কোটি টাকা ব্যয়ে কাস্তল সেতুর নির্মাণকাজ উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামের কাস্তল বড়ভাঙ্গা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক এ কাজের উদ্বোধন করেছেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হায়দারী বাচ্ছু, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আল নুর সালেহীন, অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 

উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কে ৯৭.৩২৬ মিটার দীর্ঘ কাস্তল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ করতে ১৮ কোটি টাকা ব্যয়ে হবে বলে জানা গেছে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]