logo
প্রকাশ: ০৬:১৬:০৪ PM, শনিবার, জুন ৬, ২০২০
সিরাজগঞ্জে করোনায় ৪ পুলিশ সদস্যসহ আরো ১৪ জন শনাক্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে করোনায় ওসির ৩ মেয়ে ও ৪ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ১০৫ জন। এর মধ্যে সলংগা থানা ও এনায়েতপুর থানার ওসিসহ ২১ জন পুলিশ সদস্য রয়েছেন। 

নতুন আক্রান্তরা হলেন, সলংগা থানার করোনা আক্রান্ত ওসির ৩ মেয়ে, নারী পুলিশ কনস্টেবলের স্বামীসহ ৫ পুলিশ সদস্য এবং সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের ১ জন রয়েছেন (তাদের নাম লেখা হলো না)। 

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ১৬৭ জনের সমুনা সংগ্রহ করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। শুক্রবার বিকেলে ৬৫ জনের মধ্যে ৬ ওই জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। 

এছাড়া শনিবার বিকেলে ৯৩ জনের মধ্যে সলংগা থানার করোনা আক্রান্ত ওসির ৩ মেয়ে, নারী পুলিশ কনস্টেবলের স্বামীসহ ৫ পুলিশ সদস্যর করোনার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ২ দিনে নতুন করে ওই ১৪ জনের রিপোর্ট পজেটিভ আসায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। তবে স্বাস্থবিধি মেনে চললে এই রোগে আতংক হওয়ার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]