| প্রকাশ: ০৬:২৫:০১ PM, শনিবার, জুন ৬, ২০২০ | |
আজ শনিবার সকালে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামারকান্দী এলাকায় পিকআপ চাপায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দর্জী শ্রমিক দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে কৃষক দুলাল হোসেন (৪০)।
খামারকান্দী গ্রামের আব্দুর রশীদ জানান, সকালে ঘুম থেকে উঠে ওই এলাকার বাইপাস সড়কের পাশে বসে গল্প করছিল দেলোয়ার ও দুলাল। সকাল ৭ টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় চালক-হেলপার পালিয়ে গেলেও গাড়ীটি পুলিশ হেফাজতে রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং পিক আপটি আটক রয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |