| প্রকাশ: ০৬:৩০:০৩ PM, শনিবার, জুন ৬, ২০২০ | |
প্রাণঘাতী করোনা ভাইরাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদিনে নতুন করে শনাক্ত হয়েছে আরো ৫০ জন। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৫ জনে। শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, শনিবার বিকেলে আসা রিপোর্টে গত ২ জুন গাজী কোভিক-১৯ পিসিআর ল্যাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২০০ জনের পাঠানো নমুনার মধ্যে ৫০ জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৫৭৫ জনে। উপজেলায় করোনায় মৃত্য বরণ করেছে ৬ জন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১৫ জন।
নতুন আক্রান্ত ৫০ জনকে তাদের আক্রান্তের বিষয়টি মোবাইলের মাধ্যমে জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করা হবে তিনি আরো জানান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |