logo
প্রকাশ: ০৬:৪২:১৮ PM, শনিবার, জুন ৬, ২০২০
সিরাজগঞ্জে প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ-ভাংচুর, আহত ১৯
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের প্রভাবশালী ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ গাড়ী ভাংচুর গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপে উভয় গ্রুপের কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, বেলকুচি উপজেলা আ’লীগের প্রভাবশালী ২ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে ওই উপজেলার যোগনালা গ্রামে উভয় গ্রুপের আত্মীয়ের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি দরবার বৈঠকের দিন ছিল। 

এ বৈঠকে এক গ্রুপ শতাধিক মটোর সাইকেল ও মাইক্রোবাসযোগে আগে উপস্থিত হলেও অপর গ্রুপ কয়েকটি ট্রাক, মাইক্রোবাস ও মটোর সাইকেলযোগে বিলম্বে ওই দরবারে উপস্থিত হয়। এ কারণে দরবারটি না হওয়ায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। 

এ উপজেলার বানিয়াগাতীঁ নামকস্থানে একপর্যায়ে উভয়গ্রুপ মুখোমুখি হলে এ সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষনের ঘটনাও ঘটে এবং সংঘর্ষকারীরা অর্ধ শতাধিক মটোর সাইকেল, মাইক্রোবাস ও ট্রাক ভাংচুর করে। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কেউ গ্রেফতার হয়নি। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]