| প্রকাশ: ০৮:৩৭:১০ PM, শনিবার, জুন ৬, ২০২০ | |
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পাহাড়ি ঢলে ঘরবাড়ি রাস্তা ব্রিজ ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ফসলের জমি, বীজতলা, ঘরবাড়ি, রাস্তা, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল সরকার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
তারা পরিদর্শনকালে দেখতে পান উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের সতং-হলদিউড়াা রাস্তা সংলগ্ন হলদিউড়া মসজিদ, ২নং আহমেদাবাদ ইউনিয়নের কালিশিরী-বগাডুবী সংলগ্ন রাস্তা, ৩নং দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা বাগানে আংশিক ধসে পড়েছে ৬টি কাঁচাঘর।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানগণকে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণাঙ্গ তালিকা দ্রæততম সময়ে তৈরি করার নির্দেশনাসহ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
এছাড়া টানা বৃষ্টিপাতে চুনারুঘাটে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া থেকে সাতছড়ি পর্যন্ত রাস্তা ও কয়েকটি ব্রিজের ক্ষতি হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ পরিদর্শন করে ব্রিজ ও সড়ক মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |