logo
প্রকাশ: ০৮:৪৯:৪২ PM, শনিবার, জুন ৬, ২০২০
ডোমারে আশ্রয়ন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে আশ্রয়ন প্রকল্প বন্ধ করার দাবিতে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৬ জুন) দুপুরে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি আশ্রয়ন প্রকল্প করার সিদ্ধান্ত হওয়ায় এখানে এটি না করে সুবিধাভোগীদের নামে জমি বরাদ্দ দেয়ার আহবান জানায়। 

বক্তারা আরো বলেন, একই এলাকায় নতুন একটি আশ্রয়ন প্রকল্প থাকলেও সেখানে থাকার লোক পাওয়া যাচ্ছে না, আবার নতুন করে আরেকটি আশ্রয়ন করা হলে বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়বেন।

জহিরুল ইসলাম বলেন, বাপ দাদার আমল থেকে  দেশ স্বাধীন হওয়ার আগে থেকে থেকেই এই জমিতে বসবাস করে আসছি আমরা। তৎকালীন সময়ে জমি ক্রয় করে বসবাস শুরু করেন তারা। পরবর্তিতে জানতে পারেন, এই জমিগুলো খাস খতিয়ান ভুক্ত।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ভূমি মন্ত্রনালয়ে বিষয়টি আমরা অবগত করেছি। সেখান থেকে যা নির্দেশনা আসবে, আমরা তা বাস্তবায়ন করবো।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]