| প্রকাশ: ০৯:০৬:৫৫ PM, শনিবার, জুন ৬, ২০২০ | |
তথ্য গোপন করে করোনা আক্রান্ত ২ রোগী সেবা নিতে যাওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন আক্রান্ত হওয়ায় বিভাগটি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই বিভাগের চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে মেডিসিন বিভাগের সাথে স্বল্প পরিসরে অর্থপেডিক সেবা চালু করা হয়েছে। হাসপাতালের একাধিক সূত্র এ তথ্য স্বীকার করেছে।
শেবাচিম হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার জানান, করোনা পজেটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থপেডিক বিভাগের সকল চিকিৎসক, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার রিপোর্টে ওই বিভাগের চিকিৎসক ও নার্স সহ ১১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এ কারনে পুরো অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। তথ্য গোপন করে ভর্তি হওয়া দুই রোগীকে করোনা ওয়ার্ডে প্রেরন করার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
এব্যপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, করোনা পজেটিভ দুই রোগী ৭ দিন ধরে অর্থপেডিক বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তথ্য গোপন করায় সেখান থেকে একজন চিকিৎসক, ৭ জন নার্স এবং ৩ জন রোগী পজেটিভ হয়েছে। তাই অর্থপেডিক বিভাগ ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এ বিভাগটি মেডিসিন বিভাগের সাথে সীমিত পরিসরে চলবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |