| প্রকাশ: ১২:৩৮:১৪ PM, রবিবার, জুন ৭, ২০২০ | |
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের সংখ্যার ভিত্তিতে চিহ্নিত করা হবে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন বা পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে।
রেড জোন বা পুরো লকডাউন দেখানো বিভাগগুলো হলো- ময়মনসিংহ, রংপুর ও সিলেট।
ময়মনসিংহ বিভাগে চারটি জেলা, এগুলো হলো- জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর। এসব কয়টি জেলাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।
রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।
সিলেট বিভাগে চারটি জেলা, এগুলো হলো- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট। এসব কয়টি জেলাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।
জেলাভিত্তিক ৫০টি জেলাকে রেড জোন বা পুরো লকডাউন বলা হয়েছে। ১৩টি জেলাকে ইয়েলো জোন বা আংশিক লকডাউন বলা হয়েছে। মাত্র একটি জেলাকে গ্রিন জোন বা লকডাউন বলা হয়েছে, যা খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, গতকাল শনিবার পর্যন্ত দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৬ জন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |