| প্রকাশ: ০২:২৬:২৬ PM, রবিবার, জুন ৭, ২০২০ | |
ঈশ্বরদীতে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৩।সপাতালের ডা
নতুন আক্রান্তরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা, পাবনার হেমাইতপুর এলাকার চরঘোষপুর গ্রামের আবু সাঈদ, সুনামগঞ্জের দুয়ারবাজার এলাকার মাসুম মিয়া, কিশোরগঞ্জের মুসিয়া বটতলার শামিউল হক, ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামের ইয়ার আলীর পুত্র শফিকুল ইসলাম এবং শহরের এটিআই এলাকার শাহিনুর রহমান বাঁধনের ভাই সোহাগ গাজী। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে ঈশ্বরদীর ৪ জনের করোনা শনাক্ত হয়। তবে ঢাকা ল্যবে আরো ২ জন সনাক্ত হয়েছে ।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আসমা খান বিষয়টি নিশ্চিত করে জানান, শামিউল হক, আবু সাঈদ ও মাসুম মিঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সাব-ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন। ঈদের ছুটির পর কাজে যোগ দিতে এলে তাদের করোনা পরীক্ষা করে রিপোর্ট আনতে বলা হয়। এজন্য তারা নমুনা দিয়েছিলেন। ঢাকা ল্যবে আরো ২ জনের করোনা সনাক্ত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
এই নিয়ে ঈশ্বরদীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |