| প্রকাশ: ০৩:০৪:২০ PM, রবিবার, জুন ৭, ২০২০ | |
সাজানো আমতলী চা বাগানটি হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার প্রায় ৬০০ একর জমিতে অবস্থিত। শ্রমিক সংখ্যা ৫৫০। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এ মৌসুমে বাগানটিতে উন্নতমানের চা পাতা উৎপাদন অব্যাহত আছে।
এবার রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বাগানে (চা ফ্যাক্টরি) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সচেতনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে কিভাবে চা পাতা উৎপাদন অব্যাহত রাখা যাবে এ সংক্রান্ত বিষয়ের উপর শ্রমিকদের মাঝে ব্রিফিং করেন কল কারখানা অধিদপ্তরের মহা-পরিচালক মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, ফ্যাক্টরি ইনচার্জ এম কায়সার, টিলাবাবু রঞ্জিত কৈরি ও এনামুল হকসহ প্রমুখরা। সভায় বর্তমান পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, এ আলোচনা শ্রমিকদের কল্যাণ হবে। সেই সাথে বাগানের জন্যও বিরাট উপকার হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |