| প্রকাশ: ০৪:৪৮:৪৭ PM, রবিবার, জুন ৭, ২০২০ | |
পাবনায় ঝড়ের বেগে বাড়তে শুরু করেছে করোনা পজিটিভ রুগী। একদিনে সর্বচ্চ আরও ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১জন পুলিশ সদস্য রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১২৯ জন। এদরে মধ্যে সুস্থ হয়ে স্বাভবিক জীবনে ফিরেছেন মাত্র ৮ জন।
রোববার দুপুরে পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম ১১জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, মোট ৩২৬টি নমুনা পরীক্ষা করে এই ৫৭ জন নতুন করোনা পজিটিভ রুগী পাওয়া গেছে। ঢাকা ও রাজশাহীতে শনিবার এই নমুনা পরীক্ষা করা হয়।
তিনি জানান, ঢাকায় ১৭৮ টি নমুনার মধ্যে ২৬ টি পজিটিভ এবং রাজশাহীতে ১৪৮ টির মধ্যে ৩১ টি করোনা পজিটিভ পাওয়া যায়। রাজশাহীর পরীক্ষায় পাবনা সদর ২৬ জন, ৪ জন ঈশ্বরদী ও ০১ জন আটঘরিয়ার রুগী। ঢাকার ২৬ জনের মধ্যে পাবনা সদরে ১২, সুজানগরে ৮, ভাঙ্গুড়া ৩, ঈশ্বরদী ২ ও আটঘরিয়া ১ জন রয়েছে।
তিনি আরো বলেন, নতুন ৫৭ জন নিয়ে জেলায় করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে সুজানগর পলি ও আটঘরিয়ায় মারুফ নামে দুইজন আগেই উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পর তাদের নমুনায় সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের নমুনা করোনা পজেটিভ আসে। সুস্থ হয়ে স্বাভবিক জীবনে ফিরেছেন ৮ জন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |