| প্রকাশ: ০৪:৫১:৪৩ PM, রবিবার, জুন ৭, ২০২০ | |
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা ও রেজাউল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার ও আসাদুজ্জামান আজাদ, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, সাবেক উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, সাবেক মকিদুজ্জামান জুরাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |